রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস

বগুড়ায় গান-কবিতা-নৃত্যে কবিগুরুকে স্মরণ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।

বৃহস্পতিবার (৬ আগস্ট)  বিকেলে বগুড়ার পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘কে বলে গো সেই প্রভাতে নেই আমি’ শীর্ষক এ আয়োজনে কবিগুরুর গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, তসলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন দেব, কবি বখতিয়ার শামীম প্রমুখ।

কথা, কবিতা ও নৃত্যে শিল্পীদের দলীয় পরিবেশনার মাধ্যমে ফুটে উঠে মাহাবুব হাসান সোহাগের পরিকল্পনা ও পরিচালনায় ‘কে বলে গো সেই প্রভাতে নেই আমি’ অনুষ্ঠানটি । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।

অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর গানের তালেতালে নৃত্য পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা নৃত্য ও ঋদ্ধ সৃজন এর কচিকাচারা কালজয়ী কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত