নরসিংদীর চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম

নরসিংদীর দূর্গম চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে আলোকবালী ইউনিয়নের বাখরনগর এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

নিহত সুমন মিয়া বাখর নগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা।

নিহতের স্বজনরা জানায়,  নিহত সুমন মিয়া ও তার বোন সোনিয়া বাড়ির অদূরে নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলো। ওই সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করে টেনে হিচঁরে নিয়ে যায়। পরে বাখরনগর বাজারের একটি চা স্টলের সামনে নিয়ে তাকে এলোপাথারী গুলি করে ফেলে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাইয়ের মৃত্যুতে হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের বোন সোনিয়া। তিনি বলেন,আমার ভাই কয়েকদিন পর বিদেশে চলে যাবে। তার স্ত্রী গর্ভবতী, সে কোন দল করে না। তার কোন শত্রুতা নেই। কিন্তু হাবি, মিটুল, মাইনুদ্দিন,কালা আমার ভাইকে ধরে নিয়ে মেরে ফেলে। আমার ভাইয়ের সন্ত্রানদের কি হবে? আমি আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।

আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকার বলেন, মূলত আওয়ামীলীগ ও বিএনপির দন্ধে এই হত্যাকান্ড ঘটেছে। কিছু বিএনপি নেতাদের ইন্দনে আওয়ামী লীগের লোকজন আমাদের বাখরনগরে এই হত্যাকান্ড ঘটায়। এর আগেও বিএনপির ৩ জন লোককে হত্যা করা হয়েছে। তারা পাশ্ববর্তী চরাঞ্চল থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে এই সব অপকর্ম চালায়।

তিনি আরো বলেন, বাখরনগর থেকে লোকজন বিএনপির সব সভায় যায়। এই অপরাধে তারা আজকে এসে এই হত্যাকান্ড ঘটায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, স্থানীয় দ্বন্ধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত