সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার

ওমরাহ হজে যাওয়ার সময় বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে।

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, ওমরাহ হজে যাওয়ার সময় বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। গ্রেফতার পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল তাকে নিয়ে যায়।

ওসি বলেন, ডনের বিরুদ্ধে সিআইডিতে একটি মামলা চলমান রয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত