হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে বেজুড়া এরাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুরের বাসিন্দা অটোরিকশা চালক আবুল খায়ের (৪৫) ও উপজেলার রতনপুর গ্রামের ট্রাকচালক রিপন মিয়া (২৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার দুপুরে ঢাকাহামী বালু ভর্তি ট্রাক ও সিলেটগামী তেলবাহী লরির  মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় পাশ দিয়ে যাওয়া একটি  অটোরিকশার ওপর বালুবাহী  ট্রাকটি  পড়ে যায়।  ট্রাকের নিচে চাপা পড়ে অটোচালক আবুল খায়েন ও  নড়কে ছিটকে পড়ে  ট্রাকচালক রিপন মিয়া ঘটনাস্থরে নিহত হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার ডিফেন্সের স্টেশন অফিসার মন্তোষ মল্লিকের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিসের একদল সদস্য এসে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মরদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত