মিষ্টির দোকানী-ডাব বিক্রেতার জরিমানা

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

মুন্সীগঞ্জ শহরের পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মিষ্টির দোকানী ও ডাব বিক্রেতাকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৯ আগস্ট) দুপুরে শহরের জগধাত্রীপাড়া এলাকার ছবিঘর রোড ও মানিকপুর এলাকার হাসপাতাল রোডে ওই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

তিনি জানান, দুপুর ১টা থেকে আড়াইটার পর্যন্ত শহরের পৃথক ওই অভিযান চালান তিনি। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরি ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করার অপরাধে জগধাত্রীপাড়া এলাকার ছবিঘর রোডের আদি মধুবন মিষ্টিমুখের মালিক সমির ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া মানিকপুর এলাকার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল রোডে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ডাব বিক্রেতা আজিজুল হককে ১ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও আনসার ব্যাটালিয়ন টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত