দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ অঞ্চলেও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়