শুটিংয়ে ভুলবশত নথ গিলে ফেললেন শেহনাজ, ভাইরাল ভিডিও

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

শুটিং চলাকালীন সময়ে ভুল করে নাকের নথ গিলে ফেলে কঠিন অস্বস্তিতে পড়েছেন বলিউড অভিনেত্রী শেহনাজ় গিল। নাকের নথ মুখ থেকে গলায় ঢুকে যায় তার। বিষয়টা বুঝে ওঠার আগেই এক ঢোকে সেটা গিলেও ফেলেন শেহনাজ়। এখন কেমন আছেন অভিনেত্রী? 

সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন শেহনাজ়। যেখানে দেখা যাচ্ছে দৌড়ে শট নিতে যাওয়ার সময়ে আচমকাই অভিনেত্রীর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে নথটি একঢোকে গিলেও ফেলেছেন শেহনাজ়। সেই সময়ে ছুটে আসেন তাঁর সহ-অভিনেতা সৌরভ সচদেবা। কোনও রকমে পরিস্থিতি সামাল দেন অভিনেতা। পিঠে চাপড় দিতে থাকেন। যাতে গলা দিয়ে বেরিয়ে আসে নথটা। 

আচমকা এই ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ়। শরীরে অস্বস্তিও বাড়তে থাকে। সেটের সকলে ছুটে আসেন শেহনাজ়ের কাছে। তবে সব কিছুর মাঝেও পেশাদারিত্বের জায়গায় অনড় ছিলেন শেহনাজ়। কষ্ট চেপেই শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতেও অভিনেত্রীর কাজের প্রতি এই নিষ্ঠার প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরাও। 

কেউ বলছেন, ‘শেহনাজ় তোমার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই অতুলনীয়।’ কারও আবার মন্তব্য, ‘কাজই সব নয় জীবনে। কোনও কিছুর জন্যই নিজের জীবনে এত বড় ঝুঁকি নিও না।’ শেহনাজ়কে শেষ দেখা গিয়েছিল ‘ইশকনামা’ ছবিতে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি। তবে এই মুহূর্তে তিনি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিংয়ে ব্যস্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত