তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৫১ জন গ্রেপ্তার

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ৩ জন, শেরেবাংলা নগর থানায় ২ জন, মোহাম্মদপুর থানায় ১৯ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ১৪ জন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ আনোয়ার হোসেন (৩৬), মো. আজিজ (২৭), মো. নাজমুল হোসেন সোহাগ (৩২), মো. দুলাল, মো. নয়ন মোল্লা (১৯), মো. সোহেল রানা, মো. জহির (৪৪), মো. ইয়াকুব (২২), মো. আতিক হাসান (২০), ইমাম হোসেন (২২), মো. জামিল (৪৫), মো. শাহিন মিয়া (৩৫), মো. মনির হোসেন (৩৩), মো. নাদির আলী (৩৬), মো. শহীদুল্লাহ ওরফে শহীদ (৫৫), মো. কাল্লু মিয়া (৩৯), মো. মনির হোসেন (২১), মো. মাসুদ রানা (৫০), মো. জামাল ইসলাম (৩৮), মারুফ ইসলাম (২৫), কাজী মো. রমজান (২০), সার্দ আকন সাঈদ (২০), রাজন (২৩), মো. ফরিদ (৩০), মো. অন্তর (২০), মো. হাসান (৩৭), মনিরুজ্জামান (৩২), মো. ইমরান হোসেন (২৫), সৌরভ (১৯), মো. সাকিব মিয়া (২০), মো. ফারুক (৩০), মো. রতন (৫০), রাহাত আহাম্মদ রনি (২৮), শামিম হোসেন (৩৬), মো. সাগর (২৮), মো. খোরশেদ আলম (৫০), মো. আ. জুলহাস (৭০), শিল্পী আক্তার (৪৫), মাহাবুব আলম (৫৬), মো. হাসান (২৪), মো. জিকরুল মিয়া (২৮), মো. তৌহিদ মিয়া (২৬), মো. রবিউল ইসলাম (৩৭), মো. জিহাদ (১৯), মো. মশিউর (২৪), আ. ওদুদ (৩০), কামরুল হাসান (২৫), নুরে আলম (৩৪), মো. রেজাউল ইসলাম জীবন (২২), মো. নাদিম (২১) ও কাজল কান্তি দে (৪৬)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত