ফুলগাজীতে ১৩ মাদক মামলার আসামি রুবেল গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

ফেনীর ফুলগাজীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ১৩টি মামলার আসামি মো. জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জহিরুল ইসলাম রুবেল ফেনাপুষ্করনী গ্রামের মৃত হাফেজ আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নাদিম খান জানান, রুবেলকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, থানায় যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩টি মাদক মামলার আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত