চুয়েটে পুকুরে গোসলে নেমে আরও ২ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

দুই সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে  আরও শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩)। তাদের দুইজনের বাড়ি সিলেট জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অর্ণব দত্ত ও শান্ত দুপুরে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে হলের পুকুরে গোসল করতে নামেন।  দুইজনে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পুকুরের মাঝ অংশে গিয়ে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৮ জুলাই একই পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী অর্নব সাহার মৃত্যু হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত