কাউখালী উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম

পিরোজপুরের কাউখালী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা অলক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অলক কর্মকার উপজেলা যুবলীগ সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ।

পুলিশ জানায়, বুধবার বিকেলে কাউখালী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাকে বর্তমানে কাউখালী থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

ওসি মো. আনোয়ার হোসেন জানান, কাউখালী উত্তর বাজার বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় অলক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত