দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম

চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ধর্মমন্ত্রীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক হাঁটাচলাও শুরু করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী ধর্মমন্ত্রী প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত