গোপালগঞ্জ সদর উপজেলা দলিল লেখক সমিতির ২০২৬-২৭ সালের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতির আয়োজনে এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ফায়েকুজ্জামান শিকদার ও সাধারণ সম্পাদক শেখ তৈয়বুর রহমান রাসেলসহ ৯ সদস্যের কমিটি শপথ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. আকরাম হোসাইন (রিয়াদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা দিলীপ কুমার ঘোষ এবং সহকারী নির্বাচন কমিশনার মনিতোষ বল ও এফ.এম. আমানত।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও দলিল লেখক সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
জাতীয় মৎস্য পক্ষ শুরু রবিবার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান