ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

ভারতে ভ্রমণকারী সব যাত্রীকে এয়ার সুবিধা ২.০ স্ব-ঘোষণা ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ভারতে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে এই ফর্ম পূরণ করা বাধ্যতামূলক।

যাত্রীরা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এয়ার সুবিধা-এর নির্ধারিত ওয়েবসাইটে: https://airsuvidha.civilaviation.gov.in/

ভ্রমণের আগে ফর্মটি সঠিকভাবে পূরণ ও জমা দেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, প্রয়োজন হলে যাচাইয়ের সময় দেখানোর জন্য ফর্মের ডিজিটাল বা প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতগামী যাত্রীদের যাত্রার আগে এই নির্দেশনা মেনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত