মহেশপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্থ ছেলে ইখলাসের হাতে মা শকের বানু খুন হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শকের বানু ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাস হোসেনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

স্থানীয়রা জানায়, ইখলাস দীর্ঘদিন ধরে নেশা করে। প্রায় সময় তার বৃদ্ধ মায়ের কাছে টাকা দাবী করে। রাতে মায়ের কাছে চাইলে তিনি টাকা না দিলে ভোররাতে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ঘটনার পর অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত ইখলাসকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত