শুটিংয়ে অলংকার

আসছে ‘কোহিনূর চেয়ারম্যান-৩’

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:০০ এএম

আশরাফ ব্যাকুলের রচনা ও পরিচালনায় ‘কোহিনূর চেয়ারম্যান’-এ নাম ভূমিকায় অভিনয় করে অলংকার চৌধুরী ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর মুক্তি পায় সিরিজের প্রথম এই নাটকটি। দর্শক চাহিদায় এ বছরের ২৩ মার্চ মুক্তি দেয়া হয় ‘কোহিনূর চেয়ারম্যান-২’। এটিও দর্শকের মধ্যে সাড়া ফেলে। ধারাবাহিক এই সাফল্যের পর সম্প্রতি নাটকটির তৃতীয় পর্বের দৃশ্যধারণ শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন অলংকার। নতুন কিস্তি নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দর্শকদের ভালোবাসাই তার পথচলার মূল প্রেরণা।

তিনি জানান, ভালোবাসা, ক্ষমতা ও বিশ্বাসের নানামুখী মনস্তাত্ত্বিক টানাপড়েন এবং বেশ কিছু চমকপ্রদ টুইস্ট নিয়ে সাজানো হয়েছে ‘কোহিনূর চেয়ারম্যান-৩’-এর গল্প। নতুন এই পর্বটিও দর্শকদের ভালোবাসা পাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত