কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বিটেস্বর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বিটেস্বর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. হান্নান মিয়া, তিনি ওই ইউনিয়নের নোয়াগাও গ্রামের শাহ আলম মিয়ার ছেলে ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, তিনি নোয়াদ্দা গ্রামের প্রধানবাড়ীর আবুল কাসেমের ছেলে।
ওসি সাজেদুল ইসলাম জানান, তাদের দুইজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। এরপরই গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।