শরতের শুরুতে ঢাকায় বর্ষা মৌসুমের প্রভাব থাকায় শহরের বাতাসের মান আজও ‘মাঝারি বা ভালো’। তাই রাজধানীবাসীকে স্বাস্থ্যহানি নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টা ৫৬ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক বা একিউআই স্কোর ৭০। বায়ুমান সূচক অনুযায়ী এই স্কোরকে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ২৭তম স্থানে রয়েছে ঢাকা।
ঢাকার চেয়ে আজ দক্ষিণ এশিয়ার দুই শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে ভারতের দিল্লির বাতাস আজও ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’,শহরটির একিউআই স্কোর ১৫৬ নিয়ে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া ৮২ একিউআই স্কোর নিয়ে পকিস্তানের করাচি শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপর একিউআই স্কোর ১৬২ নিয়ে শীর্ষ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি বা ভালো’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।