বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি ভালুকা উপজেলা শাখার ত্রিবার্ষিক কমিটি মঙলবার দুপুরে সারা বেলা ফুড গার্ডেনে হল রুমে গঠন করা হয়েছে।
বিনা প্রতিদন্ধিতায় রাখাল সরকারকে সভাপতি ও হাজী এম.এ আব্দুস ছাত্তারকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি এমএ হান্নান কোষাদক্ষ আমিনুল ইসলাম আমিন, সহ-সম্পাদক আব্দুল মান্নান , কার্যকরী সদস্য নির্বাচিত হলেন আল আমিন,নবী হোসেন, খোকন সরকার, রনি মিয়া,জহিরুল ইসলাম.বুলবুল মিয়া,শেখ রেজাউল করিম,ছাদেকুর রহমান ও আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মোশারফ,সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আহাম্মেদ.কোষাদক্ষ নজরুল ইসলাম প্রমূখ।