ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’-এর উদ্বোধন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদযাপন উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) ইউল্যাবের ডি বিল্ডিং লবিতে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’এর উদ্বোধন হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার পাবলিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন এবং ইতিহাস, সংস্কৃতি ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর সামসাদ মর্তূজা, পিএইচডি।

তিনি বক্তব্যে, এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন অফিসের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা এবং ইএমকে সেন্টারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউল্যাব, যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা এবং ইএমকে সেন্টার যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীটি ১৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা প্রদর্শনীটি পরিদর্শনের সুযোগ পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত