চীনের মধ্যাঞ্চলীয় কিংহাই (বা চিংহাই) প্রদেশে বুধবারে (১৯ আগস্ট) ৫.৯ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দুনহুয়াং (Dunhuang) শহর থেকে ২৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি গ্রামীণ এলাকায় এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এই কম্পনের মাত্রা ৫.৬ হিসেবে রেকর্ড করেছে।
ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়