চট্টগ্রামে গুজবে ৬ ঘণ্টা সড়ক অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

অবরোধের কারণে উক্ত সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। তীব্র যানজটে সৃষ্টি হয়

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

চট্টগ্রাম নগরে ‘ইত্যাদি জিন্স লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার মালিকানা পরিবর্তনের ‘গুজব’ ছড়িয়ে পড়লে ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ  করেছেন শ্রমিকেরা। মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা  থেকে বিকাল ৪টা পর্যন্ত অবরোধ করে রাখেন শ্রমিকেরা। 

অবরোধের কারণে উক্ত সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। তীব্র যানজটে সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারী। বিকল্প সড়ক ব্যবহার করে খাগড়াছড়ি, রাঙামাটি, হাটহাজারী ও রাউজানের  লোকজনকে চলাচল করতে হয়েছে। চট্টগ্রাম শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মাহমুদা বেগমক বলেন, ‘কারখানার  কোনো শ্রমিকের  বেতন বকেয়া নেই। 

মালিকানা পরিবর্তনের গুজব ছড়িয়ে পড়ে পড়লে  বুধবার সকাল দশটার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। মালিক নিজেই ঘটনাস্থলে এসে শ্রমিকদের জানান যে, আপাতত মালিকানা পরিবর্তন হচ্ছে না। তারপরও শ্রমিকেরা এলাকা ছাড়তে রাজি হয়নি।’  

নগরের বায়েজিদ বোস্তামি থানার ওসি আবদুল করিম বলেন, ‘সকাল ১০ টা থেকে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে ছিল। শ্রমিকদের অনেক  বোঝানোর পর বিকেল ৪টার দিকে সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত