পাট কিনতে গিয়ে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় রেজাউল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম (৪৫) পার্শ্ববতূী ফুলবাড়ী উপজেলার নন্দীগ্রাম গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে ও পেশায় ব্যবসায়ী।

বিরামপুর থানা উপপরিদর্শক (এসআই) এম এ হান্নান জানার, পাট কেনার জন্য মোটরসাইকেলে করে দিনাজপুরের আমডুঙ্গির হাটে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে চায়না অফিস মোড়ে পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এঘটনায় আরও একজন আহত হন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত