গ্রাহক ও ভুমিমালিকদের দীর্ঘদিনের আস্থা এবং নির্মাণে ধারাবাহিক উন্নতিই এপিকের মূল শক্তি। নতুন এই প্রকল্পের অংশীদারিত্ব চুক্তি অনুষ্ঠানটি শুধুমাত্র একটি আয়োজন নয়; এটি পারস্পরিক বিশ্বাস, এপিকের পেশাদারিত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনায় একসাথে পথ চলার অঙ্গীকার।– মঙ্গলবার (১৮ আগস্ট) নগরীর চট্টেশ্বরীস্থ এপিক প্রপার্টিজের কর্পোরেট অফিসে আয়োজিত নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমনটাই বলেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান।
নগরীর পশ্চিম খুলশীর জালালাবাদ হাউজিং সোসাইটিতে শুরু হতে যাওয়া এই প্রিমিয়াম কমিউনিটি গেটেড প্রকল্পটি প্রায় ৪২ কাঠা ভূমির উপর নির্মাণ করা হবে। আধুনিক ও লাক্সারিয়াস লাইফস্ট্যাইলের এক অভূতপূর্ব সমন্বয়ে নির্মিতব্য এই নতুন প্রকল্পটিতে গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের আরেক কর্ণধার প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
এপিক প্রপাটিজের দীর্ঘ ২৩ বছরের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানটি গ্রাহকের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো তৈরীতে আনে নতুনত্ব। এবার নান্দনিকতার পালে যুক্ত হলো আরো একটি নতুন প্রকল্প “এপিক আর এন্ড ওয়াই গ্রীনপার্ক”।
ভূমি মালিকদের মধ্যে রওশন জাহান আকতার ও তার ওয়ারিশগণ উপস্থিত ছিলেন। তারা বলেন,” বাজারে অনেক রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি রয়েছে। কিন্তু আমরা এপিকের ওপর আস্থা রেখেছি। কারন, প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থা্পনা আর সঠিক সময়ে প্রকল্প বুঝিয়ে দেওয়ার সুনাম আমাদেরকে আস্থা জুগিয়েছি।“
উল্লেখ্য, এপিক প্রপার্টিজ বিগত ২৩ বছরে ৭৫ টির বেশি বানিজ্যিক ও আবাসিক প্রকল্প নির্মাণ করেছে এবং সঠিক সময়ে গ্রাহকে বুঝিয়ে দিয়েছে