কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের সময় মাদক কারবারিদের হেফাজত থেকে ১ বোতল বিদেশি মদ, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৪১,৪৪০ টাকা উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ শফিউল আলমের নির্দেশনায় বুধবার (১৯ আগস্ট) সারারাত বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. লিটন মিয়া (৪২) আকবপুর ইউনিয়নের বলিঘর গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে। তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গাজীপুর গ্রামের শাহ মাজারের সামনে পলাতক আসামী শাহপরানের দোকান থেকে ১ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রয়ের নগদ ৪১,৪৪০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আকুবপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ হাসান (২১), জাড্ডা গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২৪), মেটংঘর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মোবারক হোসেন (৪৫), নবীনগর থানার মালাই বাঙ্গরা গ্রামের মনির হোসেনের ছেলে মোজাম্মেল হক (৩২), রাজাবাড়ী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩০), চাপৈর গ্রামের মৃত সবদর আলীর ছেলে মোঃ আনোয়ার (৪৫), সাহেবনগর গ্রামের মোঃ দানু মিয়ার ছেলে মোঃ হেলাল (২৪), রামচন্দ্রপুর গ্রামের দানু মিয়ার ছেলে মোঃ ফারুক (২২), বাঞ্ছারামপুর থানার গাওরাটুলি গ্ৰামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সজল (৩০)।
এছাড়াও নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী রাজা চাপিতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইউনুছ (৪৫) ও ইয়াকুব আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদেরকে কুমিল্লার আদালতের প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জে গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার
রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫০৬