হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৭২

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২ জন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার চারজন। আর গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৬ হাজার ৭১৫ জন।

এ সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৬৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৬৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮২৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত