নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হাসান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসান আলী ভরতপুর গ্রামের আব্দুল হাকিমের ছোট ছেলে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য নাজিম উদ্দিন জানান, শিশুটির মা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ঘরে শুয়েছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু