পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ায় ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত-রাত ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলুয়ার পাড়ায় পেকুয়া থানার এসআই সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় মকবুল আহমেদের ছেলে মাদক কারবারি দেলোয়ার হোছাইনের বসতঘরে অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ দেলোয়ার হোছাইন এর মেয়ে মালেকা বেগমকে আটক করে। এসময় কৌশলে দেলোয়ার পালিয়ে যায়। এস আই সাজ্জাদ চৌধুরী বলেন স্থানীয় ভাবে দীর্ঘদিন অভিযোগ করে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে অভিযুক্ত দেলোয়ার হোছাইন প্রকাশ দেলু পালিয়ে গেলেও তার মেয়ে মালেকা বেগমকে জিজ্ঞেসাবাদ করলে তার শরীরে সংরক্ষিত ইয়াবা বের করে দিয়ে দীর্ঘদিন ধরে মাদকজাত দ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করে।  

স্থানীয় লোকজনের অভিযোগ দেলোয়ার  দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় করে আসছে। আগেও কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছিল। তিনি কারো কথা শুনেনা। পরিবারের মহিলা সদস্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলে ইয়াবাসহ মাদক সামগ্রী পাচার করে থাকে।
 
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে থাকবে। আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত