২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭ মামলা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১, ওয়ারী বিভাগে ৯১, মতিঝিল বিভাগে ৪৮, তেজগাঁও বিভাগে ৫১, মিরপুর বিভাগে ১৩১, গুলশান বিভাগে ৪৫, উত্তরা বিভাগে ৫৯, গোয়েন্দা বিভাগে ৪ ও সিটিটিসি বিভাগের দুইজন রয়েছে।

অভিযানকালে দুইটি দেশীয় তৈরি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, চার চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, একটি করে চাকু, কাঁচি, ব্লেডের অংশ বিশেষ, পাঁচটি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকার একটি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, একটি করে ট্রাক, মোটরসাইকেল ও সিপিইউ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত