মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমান বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহমান বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই (নি.) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ক্ষুদ্রচর এলাকার বিল্লাল (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে রহমান বেপারীর দখল থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ তালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।
কালকিনি থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালকিনি থানার এসআই (নি.) দেবব্রত চিন্তাপাত্র বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দুই পাড়ের বাসিন্দাদের একমাত্র ভরসা নৌকা