সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া পরামর্শ দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আরিফুল ইসলাম।
সাপে কাটা রোগীদের উদ্দেশে তার ফেসবুক পোস্টে একটি ঘটনার কথা বর্ণনা করে তিনি বলেন, ‘গতকাল রাত ৩.৪৪ মিনিটে এক রোগী এসে বললো তাকে সাপে কামড় দিয়েছে। কামড়ানোর ইতিহাস, সাপের ধরণ শুনে বুঝলাম কালাচ সাপের কামড় হতে পারে। পরে উনি ছবি দেখালে নিশ্চিত হলাম এটা কালাচ সাপ। উনারা সাপ মেরে ছবি তুলে এনেছিলেন।’
‘রাতে উনি প্রসাব করার জন্য মাত্রই খাট থেকে নিচে পা দিয়েছে আর সাথে সাথেই কামড়। পরে আলো দিয়ে দেখে কালাচ সাপ চলে যাচ্ছে। উনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ৩০ মিনিটের মধ্যেই হাসপাতালে চলে আসেন, কবিরাজের কাছে না গিয়ে। তার জন্য ভাইকে ধন্যবাদ জানিয়েছি।’
‘কিছু লক্ষণ প্রকাশ পেয়েছিলো সাথে সাপ তীব্র বিষধর হওয়ায় আমি সময়ক্ষেপন না করে আমাদের কাছে থাকা এন্টিভেনাম দিয়ে দিই এবং ফলোআপে রাখি। ঐ রোগীকে ফলোআপ দিতে দিতেই সকাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে, আশা করি আগামীকাল ছুটি দিতে পারবো’, ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।
জেলা হাসপাতালে নেই প্রতিষেধক; পথেই মারা গেলেন সাপে কাটা রোগী