ভালুকায় নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় মো. চাঁন মিয়া (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে মৃতের বসত ঘর থেকে তার গলিত লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের চাঁন মিয়ার বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় এলাকার ছেলেরা দুর্গন্ধ পায়। বিষয়টি জানাজানি হলে, আশপাশের লোকজন এসে ওই ঘরের জানালা দিয়ে দেখতে পান মেঝেতে তার অর্ধগলিত লাশ পড়ে আছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ শুক্রবার রাতেই লাশটি উদ্ধার করে আনে।

থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মো. চাঁন মিয়ার অর্ধগলিত লাশ তার বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সপ্তাহখানেক আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত