যাত্রাবাড়ীতে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রবিবার (২৩ আগস্ট) সকালে যাত্রাবাড়ী থানাধীন গোলচত্ত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এইদিন দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীবর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। খবর বাসস।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকালে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ীর গোলচত্ত্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর পায়। এমন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছিনতাইকারীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত