স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনাযক মিডফিল্ডার রদ্রি বার্সেলোনায় যোগ দেওয়ার পর তাঁর শূন্যতা পূরণে ১০০ মিলিয়ন ইউরোর বিশাল চুক্তিতে মরক্কোর ১৮ বছর বয়সী বিস্ময় বালক আয়ুব বুয়াদিকে উড়িয়ে আনছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব লিলের সঙ্গে সিটিজেনদের এই ট্রান্সফার চুক্তিটি এখন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের শেষ পর্যায়ে রয়েছে।
বার্সেলোনায় রদ্রির দলবদলে মোট ৭৬.৫ মিলিয়ন ইউরো পাচ্ছে ম্যানচেস্টার সিটি। রদ্রিকে বিক্রি করে পাওয়া অর্থ এবং অতিরিক্ত তহবিল যুক্ত করে ১৮ বছর বয়সী বুয়াদির পেছনে সর্বমোট ১০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করছে সিটি। ফরাসি ক্লাব লিলেকে বুয়াদির জন্য সরাসরি ৯৫ মিলিয়ন দিতে হচ্ছে। পারফরম্যান্স ও ট্রফি জয়ের ওপর ভিত্তি করে আরও ৫০ লাখ (৫ মিলিয়ন) ইউরো পাবেন বুয়াদি। চুক্তি হবে ৫ বছরের, যেখানে আরও ১ বছর মেয়াদ বাড়ানোর অপশন রাখা হয়েছে।
রদ্রি ও পরবর্তীতে রিজাইন্ডার্স ক্লাব ছাড়ার পর কোচ এনজো মারেসকার অগ্রাধিকার ছিল সেন্ট্রাল মিডফিল্ড পুনঃগঠন করা। এই গ্রীষ্মেই নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে ইংলিশ মিডফিল্ডার ইলিয়ট অ্যান্ডারসনকে উড়িয়ে আনার পর, বুয়াদিকে সাইন করিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করল ম্যানচেস্টার সিটি।
বুয়াদি লিলের হয়ে লিগ ১-এ ৩০টি ম্যাচ খেলে দলকে চ্যাম্পিয়ন্স লিগে তোলেন এবং ২০২৬ বিশ্বকাপে মরক্কোর কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ৬টির মধ্যে ৫টি ম্যাচেই একাদশে ছিলেন। চলতি সপ্তাহের শেষেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সিটির হয়ে বুয়াদির অভিষেক হতে পারে।
এসিসিতে প্রথমবার তামিম ইকবাল, আফগানিস্তানও আসবে নেতৃত্বে