বিদেশে শ্রমিক পাঠানো কমেছে ৩৯%

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৭:২২ এএম

জনশক্তি রপ্তানিতে সৌদি আরবের ওপর নির্ভরতা কমাতে পারেনি বাংলাদেশ; এর মধ্যে গেল ৬ মাসে বিদেশে লোক পাঠানো কমেছে প্রায় ৩৯ শতাংশ।

বিএমইটির তথ্য বলছে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ছয় মাসে বাংলাদেশ থেকে মোট ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী বিদেশে পাড়ি দিয়েছেন।

এদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৬৪৬ জন গিয়েছেন সৌদি আরবে। অর্থাৎ মোট জনশক্তি রপ্তানির ৫০ দশমিক ৮৭ শতাংশরই গন্তব্য সৌদি আরব।

এর পরই মোটাদাগে সবচেয়ে বেশি ৪০ হাজার ৩৯৮ জন শ্রমিক গেছেন সিঙ্গাপুরে। প্রায় অর্ধ বছরে গড়ানো ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের মাঝে পড়া পশ্চিম এশিয়ার দেশ কাতারে গেছেন ৩২ হাজার ১২৭ জন।

এর বাইরে মালদ্বীপে ১৫ হাজার ৯৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৩ হাজার ১২৯, কুয়েতে ১৩ হাজার ৭১, জর্ডানে ৮ হাজার ১৯৯, ইতালিতে ৫ হাজার ৩১৬, পর্তুগালে ৩ হাজার ৬০৮ ও ইরাকে ২ হাজার ৮৬৩ জন পাড়ি দিয়েছেন।

বিএমইটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের একইসময়ে সৌদি আরবে গিয়েছিলেন ৩ লাখ ৬১ হাজার ৩৬৬ জন, কাতারে গিয়েছিলেন ৫৩ হাজার ১৩৫ জন, সিঙ্গাপুরে ৩৬ হাজার ২৫১, কুয়েতে ২৪ হাজার ৪৪১, মালদ্বীপে ১৮ হাজার ২৩৭ জন, কিরগিজিস্তানে ৬ হাজার ৩৫৬, আরব আমিরাতে ৫ হাজার ৮৫২, জর্ডানে ৫ হাজার ৬০৮, ইতালিতে ৪ হাজার ১৪০ ও লেবাননে গেছেন ২ হাজার ৬৭৯ জন।

সে বছর ৬ মাসে বিদেশে পাড়ি দিয়েছিলেন ৫ লাখ ৪২ হাজার ৪৩৮ জন। চলতি বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, বিদেশে পাড়ি দেওয়া শ্রমিকের সংখ্যা কমেছে ২ লাখ ৯ হাজার ১১ জন। শতাংশের হিসাবে যা প্রায় ৩৮ দশমিক ৫৩ শতাংশ কম।বিএমইটির তথ্য বলছে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ছয় মাসে বাংলাদেশ থেকে মোট ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী বিদেশে পাড়ি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত