ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সভাপতি হলেন আশিক চৌধুরী

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ এর চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬-এর ধারা ৪-এর উপধারা (৫) অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত