বর্ষার পর শরতেও ঢাকার হাওয়া ‘সহনীয়’

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম

বর্ষার পর শরতেও ঢাকায় বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। তাই আজও রাজধানীবাসীকে স্বাস্থ্যহানি নিয়ে চিন্তা করতে হবে না। কারণ ঢাকার বাতাসের মান আজ ‘মাঝারি বা ভালো’।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা ৪৬মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক বা একিউআই স্কোর ৭৬। বায়ুমান সূচক অনুযায়ী এই স্কোরকে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ২৪তম স্থানে রয়েছে ঢাকা।

ঢাকার চেয়ে আজ দক্ষিণ এশিয়ার দুই শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে পাকিস্তানের লাহরের বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’,শহরটির একিউআই স্কোর ১৭০ নিয়ে বায়ুদূষণে তৃতীয় স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১৬০ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহরের বাতাস লাহরের বাতাসের পর্যায়ে এবং বায়ুদূষণে পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া একিউআই স্কোর ১৯৪ ও ১৭০ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর এর পরের স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহর।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি বা ভালো’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত