রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি (আরবিটিএ), রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ এসএমটির অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন।

এ ছাড়া ব্যাংকের অন্যান্য বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত