পটিয়ায় ইয়াবা-গাঁজাসহ ১৭ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা-গাঁজা বিক্রয় ও সেবনের দায়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ইয়াছিন আউলিয়া সড়কের বেলালের বাড়ির সামনে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. জামাল উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়। সে ঐ এলাকার ২নং ওয়ার্ড হুলাইন গ্রামের মৃত আব্দুল ছমদের ছেলে। পৃথক অভিযানে একই রাতে ভাটিখাইন ইউনিয়নের করল মোহনানন্দ সেবাশ্রম এর বিপরীত পাশ থেকে সাগর দেবনাথকে (৩৬) ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার ২নং ওয়ার্ড সাত ভাইয়ের বাড়ীর নারায়ন চন্দ্র নাথের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১৫ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। 

তারা হলেন— ফরিদুল আলম (৩৮), মো. আ. সবুর (৩২), মো. গিয়াস (৪০), মো. সফি (৪০), মো. মোরশেদ (২২), মো. ওমর ফারুক (২৩), শিমুল দাস (৩৬), আসফাত রায়হান হৃদয় (২৪), মো. রুবেল (২৫), মো. শাকের (১৮), উত্তম ঘোষ (৪০), উজ্জল দে (৩৫), মো. বদিউল আলম (২৯), মো. ইমন (১৯), ফখর উদ্দিন (৩২)।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃত মাদক সেবনকারীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত