বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

বরগুনা জেলার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করেছে বরগুনা জেলা কল্যাণ ফোরাম। রাজধানীর আদাবরে টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আদাবর থানার ওসি ও বরগুনার সন্তান মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং বেতাগীর ব্যবসায়ী মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জি এম জাফর আহমেদকে সহসভাপতি, আজীম রিপনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জুয়েলকে কোষাধ্যক্ষ করা হয়েছে। আরও ছয়জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

সভায় বরগুনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। ফোরামের পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায়দের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে জরুরি মানবিক সহায়তা প্রদান।

নেতৃবৃন্দ জানান, দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে বরগুনার মানুষের পাশে দাঁড়ানোই ফোরামের মূল লক্ষ্য। তাদের প্রত্যয়—‘মানবিকতায় ঐক্য, সহযোগিতায় শক্তি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত