রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে রিশাত জাহান অমি (১৬) নামে ঢাকা সিটি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রিশাত জাহানের চাচা মো. জাকির হোসেন জানান, পরিবারের সাথে কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার একটি বাসায় ভাড়া থাকে রিশাত। তার বাবার নাম মো. উসমান গনি। তিনি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্রী। রাতে রিশাত নিজের রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।