সাংবিধানিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। খবর বিবিসি বাংলার। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন আইনমন্ত্রী। 

তিনি বলেন, 'প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে, দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন। এখানে ব্যত্যয়ের কোন কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিবি ক্লজ। যখন শপথ নেয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবেই দিয়েছি।'

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাংবাদিকরা তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন।

তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, এমন এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছিলেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত