১৬ কেজির কোড়াল ২৪ হাজারে বিক্রি

মনপুরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, গভীর সমুদ্র থেকে বড় আকারের মাছ উপকূলীয় এলাকায় আসতে শুরু করেছে। 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোড়াল মাছ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে মাছটি উন্মুক্ত নিলামে ২৪ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে কামাল মাঝির জালে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির কোড়াল মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য ডালচর মৎস্যঘাটে জুবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী।

মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, মাছটি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে।

মনপুরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, গভীর সমুদ্র থেকে বড় আকারের মাছ উপকূলীয় এলাকায় আসতে শুরু করেছে। সামনে এ ধরনের আরও বড় মাছ জেলেদের জালে ধরা পড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত