চার দেশের যৌথ ঘোষণা: মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট নয়

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেট, একচেটিয়া নিয়ন্ত্রণ ও সীমিত সংখ্যক এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের সংশ্লিষ্ট রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো যৌথভাবে গভীর উদ্বেগ জানিয়েছে।

যৌথ বিবৃতিতে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ, স্বচ্ছতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

চার দেশের অভিন্ন অবস্থান—মালয়েশিয়া শ্রমবাজার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে নয়; সকল বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীন হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত