জামালপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পৌর শহরের কালীতলা মোড় এলাকা থেকে বুধবার (২৭ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা (২৮) উপজেলার পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

​পুলিশ জানায়, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত বিস্ফোরণ মামলায় সুনির্দিষ্ট অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত