রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ হিন্দু মহাজোটের ব্যানারে জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা সভাপতি বিজন রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, জেলা যুব মহাজোটের সভাপতি বিনয় মধু এবং কেন্দ্রীয় ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাণ্ডে।
এসময় বক্তারা রংপুরের স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
সোনাই নদীতে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান