সিইউআরএইচএসের নতুন কমিটি গঠন

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম মহসিন সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হামিদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি বাকিরা হলেন সহসভাপতি পদে ঝুরঝুরি চাকমা, মেহেদী হাসান ও সাদিয়া রহমান ফাইজা,  যুগ্ম সম্পাদক পদে অন্তরা রাইসা ও সাইফুল ইসলাম সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক পদে সামির ইসলাম দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চমেক রিসার্চ ক্লাব, চুয়েট বায়োমেডিকেল সোসাইটি, দৃষ্টি চট্টগ্রাম, প্রথমা আলো বন্ধুসভাসহ বিভিন্ন তরুণ ও গবেষণাবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০১৯ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানোন্নয়ন, গবেষণা সংস্কৃতি তৈরি এবং উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য প্রদান ও সহায়তায় কাজ করে আসছে সিইউআরএইচএস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত