নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একডেমির নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণানুষ্ঠান। এতে থাকছে সেমিনার ও নাট্যপ্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের লেখা নাটক ‘পুত্র’। নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জাকির হোসেন ইমন। প্রযোজনায় রয়েছে ‘নিশ্চিন্তপুর থিয়েটার, ঠাকুরগাঁও’। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার ঘোষাল।সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ স্মরণ অনুষ্ঠানের ব্যবস্থাপনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
নিজ দেশের পাশে দাঁড়ানোর অনুরোধ নেপালি কন্যা মনীষার