এল ক্লাসিকোর ঠিক আগে ২০ অক্টোবর পিএসজির মুখোমুখি হবে বার্সা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম
 
২০২৬/২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে নিজেদের পথের চিত্র পেয়ে গেছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দল নিজেদের ইউরোপিয়ান মিশন শুরু করবে ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে। তবে মৌসুমের প্রথম 'এল ক্লাসিকো'র ঠিক আগে প্যারিস সফরের এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কাতালানদের সামনে।
 
নতুন ফরম্যাটের এই লিগ পর্বে বার্সেলোনা মোট আটটি ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হবে: ঘরের মাঠে: ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফেয়েনুর্দ এবং কোমো ১৯০৭। প্রতিপক্ষের মাঠে: প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি), স্পোর্টিং সিপি, গালাতাসারাই এবং সাবাহ এফকে।
 
বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ সূচির সবচেয়ে বড় ও হাইভোল্টেজ ম্যাচটি নিঃসন্দেহে প্যারিস সেন্ট-জার্মেইর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ম্যাচডে ৩-এ আগামী ২০ অক্টোবর মঙ্গলবার পার্ক দেস প্রিন্সেসে পিএসজির মুখোমুখি হবে ফ্লিকের দল।

ঘরোয়া লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ 'এল ক্লাসিকো'র ঠিক আগে ইউরোপের অন্যতম সেরা দলের বিরুদ্ধে ম্যাচ খেলা মোটেও সহজ প্রস্তুতি নয়। তবে ম্যাচের দিনক্ষণের দিক থেকে ছোট একটি সুবিধা পাচ্ছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ তাদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে ২১ অক্টোবর বুধবার আরবি লাইপজিগের বিরুদ্ধে। ফলে ক্লাসিকোর আগে রিয়ালের চেয়ে একদিন বেশি বিশ্রামের সুযোগ পাবে কাতালানরা।
 
আগামী ৯ সেপ্টেম্বর ন্যু ক্যাম্পে ডাচ ক্লাব ফেয়েনুর্দের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বার্সা। তার আগের দিন রিয়াল মাদ্রিদ হোম গ্রাউন্ডে ইন্তার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তাদের মিশন। 
 

বড় দলগুলোর সময়সূচী

বার্সেলোনা 

  • ০৯ সেপ্টেম্বর ২০২৬: বনাম ফেয়েনুর্দ (হোম)
  • ১৩ অক্টোবর ২০২৬: বনাম গালাতাসারাই (অ্যাওয়ে)
  • ২০ অক্টোবর ২০২৬: বনাম পিএসজি (অ্যাওয়ে)
  • ০৩ নভেম্বর ২০২৬: বনাম অ্যাস্টন ভিলা (হোম)
  • ২৫ নভেম্বর ২০২৬: বনাম সাবাহ (অ্যাওয়ে)
  • ০৮ ডিসেম্বর ২০২৬: বনাম ম্যানচেস্টার সিটি (হোম)
  • ২০ জানুয়ারি ২০২৭: বনাম স্পোর্টিং সিপি (অ্যাওয়ে)
  • ২৭ জানুয়ারি ২০২৭: বনাম কোমো (হোম)

রিয়াল মাদ্রিদ 

  • ০৮ সেপ্টেম্বর ২০২৬: বনাম ইন্টার মিলান (হোম)
  • ১৪ অক্টোবর ২০২৬: বনাম এএস রোমা (অ্যাওয়ে)
  • ২১ অক্টোবর ২০২৬: বনাম আরবি লাইপজিগ (হোম)
  • ০৪ নভেম্বর ২০২৬: বনাম এইকে এথেন্স (অ্যাওয়ে)
  • ২৪ নভেম্বর ২০২৬: বনাম পিএসভি আইন্দহোভেন (হোম)
  • ০৯ ডিসেম্বর ২০২৬: বনাম আর্সেনাল (অ্যাওয়ে)
  • ১৯ জানুয়ারি ২০২৭: বনাম এলএএসকে (হোম)
  • ২৭ জানুয়ারি ২০২৭: বনাম শাখতার দোনেৎস্ক (অ্যাওয়ে)

প্যারিস সেন্ট-জার্মেই

  • ০৯ সেপ্টেম্বর ২০২৬: বনাম স্লোভান ব্রাতিসলাভা (হোম)
  • ১৪ অক্টোবর ২০২৬: বনাম ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে)
  • ২০ অক্টোবর ২০২৬: বনাম বার্সেলোনা (হোম)
  • ০৩ নভেম্বর ২০২৬: বনাম ভিয়ারিয়াল (অ্যাওয়ে)
  • ২৫ নভেম্বর ২০২৬: বনাম এএস রোমা (হোম)
  • ০৮ ডিসেম্বর ২০২৬: বনাম অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)
  • ২০ জানুয়ারি ২০২৭: বনাম কোমো (অ্যাওয়ে)
  • ২৭ জানুয়ারি ২০২৭: বনাম গালাতাসারাই (হোম)

ম্যানচেস্টার সিটি 

  • ০৮ সেপ্টেম্বর ২০২৬: বনাম এফসি পোর্তো (অ্যাওয়ে)
  • ১৪ অক্টোবর ২০২৬: বনাম পিএসজি (হোম)
  • ২০ অক্টোবর ২০২৬: বনাম এইকে এথেন্স (হোম)
  • ০৪ নভেম্বর ২০২৬: বনাম আরবি লাইপজিগ (অ্যাওয়ে)
  • ২৪ নভেম্বর ২০২৬: বনাম নাপোলি (হোম)
  • ০৮ ডিসেম্বর ২০২৬: বনাম বার্সেলোনা (অ্যাওয়ে)
  • ২০ জানুয়ারি ২০২৭: বনাম লেন্স (অ্যাওয়ে)
  • ২৭ জানুয়ারি ২০২৭: বনাম স্পোর্টিং সিপি (হোম)

লিভারপুল 

  • ০৯ সেপ্টেম্বর ২০২৬: বনাম আতলেতিকো মাদ্রিদ (হোম)
  • ১৪ অক্টোবর ২০২৬: বনাম এলএএসকে (অ্যাওয়ে)
  • ২০ অক্টোবর ২০২৬: বনাম ভিয়ারিয়াল (হোম)
  • ০৪ নভেম্বর ২০২৬: বনাম ফেনারবাচে (অ্যাওয়ে)
  • ২৫ নভেম্বর ২০২৬: বনাম ক্লাব ব্রুগ (অ্যাওয়ে)
  • ০৯ ডিসেম্বর ২০২৬: বনাম এফসি পোর্তো (হোম)
  • ১৯ জানুয়ারি ২০২৭: বনাম ইন্টার মিলান (অ্যাওয়ে)
  • ২৭ জানুয়ারি ২০২৭: বনাম লাঁস (হোম)
×
সর্বশেষ সর্বাধিক পঠিত