সাবেক সমবায় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী গাজী আসাদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত শনিবার (২৯ আগস্ট) বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গাজী আসাদ মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি থানা যুবলীগের সদস্য। দীর্ঘদিন ধরে তিনি সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ রাজগঞ্জ এলাকা থেকে গাজী আসাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত